সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ভারতীয় করোনার ধরনের নাম ‘ডেল্টা’

 


 

 রোনাভাইরাসের বিশেষ একটি ধরন ভারতকে বিপর্যস্ত করে দিয়েছে। এতদিন এর কোনো নাম ছিল না; ভারতীয় ধরন হিসেবেই পরিচিত ছিল। এবার এর নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যা হলো ‘ডেল্টা’। রোনাভাইরাসের বিশেষ ধরন  এটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে। এনডিটিভির ৩১/০৫/২১ ইং তারিখ  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনার ভারতীয় ধরনের নতুন নামকরণের বিষয়ে ডব্লিউএইচওর কভিড বিষয়ক কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কেরখোভ বলেছেন, করোনার শনাক্ত হওয়া ধরনের নাম নিয়ে কোনো দেশকে কলঙ্কিত করা উচিত নয়। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ধরনটির নাম এখন থেকে হবে ‘ডেল্টা’। তবে এর ফলে ধরনটির বৈজ্ঞানিক নামে (বি.১.৬১৭) কোনো পরিবর্তন আসবে না। বিজ্ঞানবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণায় এটির বৈজ্ঞানিক নামটি ব্যবহৃত হবে।

Post a Comment

0 Comments