সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ওড়িশায় ১৪০ কিলোমিটার গতিতে ইয়াসের আঘাত শুরু ..


 


 

ভারতের স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ওড়িশার বালেশ্বরের দক্ষিণে এ প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।। আগামী তিন ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে উল্লেখ করেছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ওড়িশার ধামরা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াসের কেন্দ্র। মৌসম ভবন জানিয়েছে, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস।

Post a Comment

0 Comments