সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ফিলিস্তিনের ৬০টিরও বেশি মসজিদ ধ্বংস করল ইসরায়েল

 


ফিলিস্তিনের ৬০টিরও বেশি মসজিদ ধ্বংস করল ইসরায়েল

গেল ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের ৬০টিরও বেশি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সর্বশেষ উত্তর গাজার আল-সালাম মসজিদটি ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনের স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফার বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

 শহরের অধিকাংশ উপাসনালয় ধ্বংস হয়ে গেছে। যদিও ঐতিহাসিক স্থাপনা, উপাসনালয়, হাসপাতাল আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যুদ্ধে হামলার আওতা মুক্ত থাকবে।এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ১২শ’ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামলা চালানোর সময় হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে।

Post a Comment

0 Comments