সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

 


যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। -খবর রয়টার্সের।

লাস ভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় লিখিত এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুকধারী ছাড়াও তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। পাশাপাশি সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত নাকি নিজেই আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।ভিনসেন্ট পেরেজ স্কুলের একজন অধ্যাপক ফোনে এমএসএনবিসিকে বলেছেন, ক্যাম্পাসে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আগে তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন। তার ভাষায়, ‘আমরা একের পর এক সাত থেকে আটটি জোরালো শব্দ শুনতে পাই। সেটা শোনার সাথে সাথেই আমরা ভেতরে আশ্রয় নিই এবং বুঝতে পারি, এটি আসলে গোলাগুলির শব্দ এবং ক্যাম্পাসে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে।’

Post a Comment

0 Comments