যুক্তরাষ্ট্রে মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ইমামের নাম হাসান শরীফ। স্থানীয় সময় গত বুধবার ৩ ডিসেম্বর সকাল ৬টা ১৫ মিনিটের দিকে সাউথ অরেঞ্জ অ্যাভিনিউয়ের ক্যামডেন স্ট্রিটে মুহাম্মদ নেওয়ার্ক মসজিদের বাইরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছালে তারা মসজিদের প্রবেশদ্বার থেকে ১০ ফুট দূরে পার্কিং লটে শরীফকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।তার পেটে ও বাম হাতে গুলির ক্ষত ছিল। এ ঘটনায় অভিযুক্তকে ধরতে তদন্ত চলছে তবে এখন পর্যন্ত হত্যার নির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি পুলিশ।
নিউজার্সির গভর্নর ফিল মারফি এক বিবৃতিতে বলেছেন, ‘আমি মুসলিম সম্প্রদায় ও সব ধর্মের মানুষেদর আশ্বস্ত করতে চাই যে আমরা সব বাসিন্দাদের নিরাপদ রাখতে আমাদের ক্ষমতায় সবকিছু করব। বিশেষ করে তাদের প্রার্থনার স্থানগুলো নিরাপদ করতে আমরা বদ্ধ পরিকর।এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মুসলিমস কমিউনিটির নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউজার্সি এই ঘটনার জন্য গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে। সূত্রে- কালের কন্ঠ,০৫ জানুয়ারি, ২০২৪

0 Comments