সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

‘গাজায় আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে’



 ‘গাজায় আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে’

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বুধবার গুতেরেস বলেন, যুদ্ধরত সব পক্ষ আন্তর্জাতিক আইনকে ‘অবজ্ঞা করছে', জেনেভা কনভেনশনকে ‘পদদলিত করছে' এবং এমনকি ‘জাতিসংঘ সনদেরও লঙ্ঘন করছে’। তিনি বলেন, ‘বিশ্ব ওইসব বেসামরিক লোকজনের পাশে আছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, যাদের হত্যা করা হয়েছে ও আহত হয়েছে, বোমা বর্ষণ করা হয়েছে, বাড়ি-ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে এবং যাদের কাছে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছতে দেওয়া হচ্ছে না। আমি গাজায় দ্রুত মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করছি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি প্রক্রিয়ার কথা বলছি, যা ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের জন্য টেকসই শান্তি নিয়ে আসবে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বান বাতিল করে দিয়ে বলেছেন, হামাসকে সম্পূর্ণ পরাজিত না করা এবং গত ৭ অক্টোবর ইসরায়েল থেকে হামাসের ধরে নিয়ে যাওয়া জিম্মিদের উদ্ধার না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। -ডয়চে ভেলে,১৮ জানুয়ারি, ২০২৪

Post a Comment

0 Comments