সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

আত্মত্যাগে গর্বিত

 


আত্মত্যাগে গর্বিত

-মামুনুর রহমান সিকদার জুয়েল

পথে পথে রক্ত ছিলো,
পাঁজরে ছিলো ক্ষত,
এই মাটির জন্য যারা দিলো জীবনের সর্বস্ব যত।
তারা ফিরল না মায়ের কোলে,
ফিরল না আর ঘরে,
তাদের নাম জ্বলছে আজ বিজয়ের লাল ভোরে।
আমার এলাকায় ছিলো যারা নিঃশব্দ বীর,
নির্ভীক চোখে যাদের ছিলো
বিজয়ের নীল নকশার ছবি নিরন্তর।
কেউ ছিলো কৃষক, কেউ ছাত্র,
কেউ ছিলো সন্ন্যাসী,
যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো সবাই — কে বাম,
কে ডানপন্থী?
একটি নাম নয়, শত শত প্রাণ,
আমার গ্রামের কাঁদা-মাখা পথ জানে সেই দান।
তারা বলে গিয়েছিলো —
"দেশ মানে শুধু জমি নয়,
এই মাটির চেয়ে বড় আর কিছু হয়?"
আজও ভোরবেলায় শালিক পাখির ডাকে,
শুনি যেন শহীদদের কণ্ঠস্বর জেগে থাকে।
তাদের আত্মত্যাগে গড়া আজকের ভিটেমাটি,
তাই গর্বে বলি — আমরা সেই শহীদদের সাথেই হাঁটি।
আমাদের ইতিহাস তাদের নামেই জেগে,
তারা বেঁচে আছেন প্রতিটি নিশ্বাসে,
প্রতিটি স্লোকে। গর্ব করি,
শ্রদ্ধায় মাথা নত করি বার বার,
আমার এলাকার শহীদরাই আমাদের অহংকার।

Post a Comment

0 Comments