সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

পত্রিকা: 'দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো নারীর ফাঁসি কার্যকরের নজির নেই'



পত্রিকা: 'দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো নারীর ফাঁসি কার্যকরের নজির নেই'

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ সংবাদপত্রের প্রধান শিরোনাম। এছাড়া রায়ের পর বিভিন্ন রাজনৈতিক দল এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিক্রিয়ার খবর রয়েছে আজকের পত্রিকাগুলোতে।

'দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো নারীর ফাঁসি কার্যকরের নজির নেই' এটি কালের কণ্ঠের শিরোনাম। খবরে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আলোচনায় আসছে তাঁর ফাঁসি কার্যকরের বিষয় নিয়ে।

বাংলাদেশে এখন পর্যন্ত শতাধিক নারীর বিরুদ্ধে ফাঁসির রায় হলেও কারোর রায়ই কার্যকর হয়নি। এমনকি গাজীপুরের কাশিমপুরে থাকা একমাত্র নারী কারাগারে নেই কোনো ফাঁসির মঞ্চও।

কারা সূত্র জানায়, বাংলাদেশের ইতিহাসে আজ অবধি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো নারী আসামির ফাঁসি কার্যকর হয়নি। দেশের একমাত্র নারী কারাগারেও ফাঁসির কোনো মঞ্চ নেই।

কারাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন সাবেক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জাকির হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন, অতীতে কোনো নারী আসামির ফাঁসি কার্যকর হয়নি বলে রাখা হয়নি ফাঁসির মঞ্চ।

এক হিসাবে দেখা গেছে, স্বাধীনতার পর থেকে শতাধিক নারীর ফাঁসির আদেশ হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন কারাভোগ করার পর মুক্তি পেয়েছেন, কেউ কেউ মারা গেছেন, কারো আপিলে শাস্তি কমেছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ কালের কণ্ঠকে জানান, সারা দেশের কারাগারগুলোতে বর্তমানে ফাঁসির আসামি হিসেবে ৯৪ জন নারী বন্দি রয়েছেন

'মৃত্যুদণ্ডে দণ্ডিত আলোচিত ৪৮ রাষ্ট্র ও সরকারপ্রধান' বণিক বার্তার শিরোনাম। খবরে বলা হচ্ছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে গতকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের সাবেক সরকারপ্রধানদের মধ্যে তিনিই প্রথম মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হলেন।-  সুত্রে- বিবিসি বাংলা। 

Post a Comment

0 Comments