ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সহিংসতায় টেকসই ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে জার্মানি কাজ করছে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। পাশাপাশি ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান আবারও ব্যক্ত করেন তিনি। আজ বৃহস্পতিবার (২০ মে) তিনি এ কথা বলেন বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ডাব্লিউডিআর পাবলিক ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেন, আমরা ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকারের পক্ষে। এ জন্যই এটা সঠিক এবং ইসরায়েল বড় পদক্ষেপ নিচ্ছে।
কিন্তু এর পাশাপাশি অঞ্চলটিতে টেকসই ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক ক্ষেত্রে আমরা অবদান রাখতে চাই, যোগ করেন তিনি।
জার্মান চ্যান্সেলর বলেন, ইহুদিবিদ্বেষ বিরোধী নীতিতে জার্মানের জিরো টলারেন্স অব্যাহত থাকবে। যে কোনো যুদ্বধবিরতিতে হামাসের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা থাকতে হবে।
এর আগে গত ১৭ মে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর
সঙ্গে এক ফোনালাপে অ্যাঙ্গেলা ম্যার্কেল ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার
চলমান সহিংসতা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি
এই সংঘর্ষে ইসরায়েলের সাথে জার্মানির সংহতি প্রকাশ করেন।


0 Comments