সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

মাথা পিছু আয়ে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ।বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে ২৮০ মার্কিন ডলার বেশি।

 


করোনা ভাইরাসের পরিস্থিতিতে মাথা পিছু আয়ে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে ২৮০ মার্কিন ডলার বেশি।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য বছরে ১ লক্ষ ৮৮ হাজার ৮৭৩ টাকা। ফলে গত বছরের তুলনায় মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার। শতাংশের হিসাবে যা গতবারের চেয়ে ৯ শতাংশ বেশি।

এদিকে, বর্তমানে ভারতের মাথা পিছু আয় ১ হাজার ৯৪৭ মার্কিন ডলার যা, বাংলাদেশের তুলনায় ২৮০ মার্কিন ডলার কম। আর এ তথ্য সামনে আসতেই মোদি সরকারের দিকে আঙুল উঠতে শুরু করেছে। তবে এ নিয়ে ভারতের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

করোনা ও লকডাউনের জোড়া ফলায় বিদ্ধ ভারতীয় অর্থনীতি। গত বছর সংকুচিত হয়েছিল আর্থিক বৃদ্ধির হার।

আইএমএফ এর প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ সালে চলতি বাজারমূল্যে মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ। বাংলাদেশের মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮৮ ডলারে পৌঁছাবে। অন্যদিকে ভারতে এটি কমে হবে ১ হাজার ৮৭৭ ডলার। যদিও সেই দাবি হেলায় উড়িয়েছিল ভারত। কিন্তু এবার ফের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দাবি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।- ভোরের কাগজ  প্রকাশিত: মে ২৩, ২০২১

Post a Comment

0 Comments