তবলার বোলে ঈদ
১। কাহারবা
ধাগে তেটে নাগে ধিনা। ধাগে তেটে নাগে ধিনা।
বেতন-বোনাস ছাড়াই উপরি টাকা পাঞ্জাবী-প্যান্টের পকেটে ভরেছে কিনা।
তাহলে মনে মনে নাচবো, তা ধি না তা ধি না।
২। চৌতাল
ধা ধা দেন তা । কৎ তাগে দেন তা। কে টে কতা গদি গেনে।
মোটা লাটি সোটা যেন ঢাল- তলোয়ার চলবো হাটের নিয়ম মেনে
নইলে গরুর লাথি গুতো খেয়ে ফুটপাথ ছেড়ে, পড়তে হবে নদী নালা ড্রেনে।
৩। একতাল
ধিন ধিন ধা। ধা থুন না। কৎ তা ধা। তে টে ধিন না।
কিনবো হাটে হৃষ্ট-পুষ্ট, সুন্দর তরতাজা। দাম বেশী, লেকিন ফরমালিন না।
গরুর বেলায় খুঁজি বাঙ্গালী গরু কিন্তু মেড ইন জার্মানী, ইটালী, চিন না।
৪। ত্রিতাল
ধা ধিন, ধিন ধা। ধা ধিন ধিন ধা। না তিন, তিন তা। তে টে, ধিন ধিন ধা।
গরুর দাম যাই থাক, দামটা বাজিয়ে চলতে হবে। নইলে ভীষণভাবে থাকবে প্রেস্টিজ জিন্দা,
বেশি দামের গরুর কিনলে, ট্যাক্স বেশী দিতে হবে, নইলে কপালে পর নিন্দা।
৫। ধামার তাল
ক ধে টে ধে টে। ধা আ। গ ধি নে। ধে নে তা আ।
গরুর গলায় কাগজের মালা, দুদিন নূতন নূতন বউ সাজিয়ে, চেহারাটা বাহ-বাআ।
কুরবানীর আগে গোসলে সুগন্ধি সোপে মাখিয়ে চলছে প্রস্ততি হাই-হাআ।
৬। ঝুমরা তাল
ধিন ধাগে ত্রিকিট। ধিন ধিন ধাগে ত্রিকিট। তিন তাকে ত্রিকিট। ধিন ধিন ধাগে ত্রিকিট।
খাঁটি ঢাকাইয়্যা মার্কা ওস্তাদ কশাই পাওয়া না গেলে মিলবে না প্রফিট
কিংবা মেশিনে গরুকে আটকানো, গলা কাটা, থাকবে না রক্ত ও জীবাণু ‘র ফ্রিকিট।
৭। ঝাঁপতাল
ধিনা। ধি ধি না। তি না। ধি ধি না।
ফকিরের জন্য হাড়, তৈলাক্ত মাংস এই কোন নিয়ম বিধি না।
শিক কাবাব, টিকিয়া, শর্মা বানিয়ে একা একা খাওয়া তৃপ্ত আত্মার পরিধি না।
৮। দাদরা
ধা ধি না। না থু না। ধা ধিন না । না থুন না।
ইনজেকশন দ্বারা নিয়ন্ত্রিত, মোটাতাজাকরণ কোরবানীর গরু। স্বাস্থ্য সম্মত হাইজোনিক নানা পদের সালুন না।
বেশী রকম মসলাদার পাকের ঢেঁকুর তোলা, গ্যাস হওয়া,শরীরের কোন গুণ না।


0 Comments