সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে : বিদেশি পর্যবেক্ষকরা


 নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে : বিদেশি পর্যবেক্ষকরা

‘আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা শুনেছি। সরকারি প্রার্থী, স্বতন্ত্র ও অন্যান্য দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের মতো, যা অপ্রত্যাশিত। কিন্তু সার্বিক নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনা করলে সেসব ঘটনা খুবই নগণ্য। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সকল পর্যবেক্ষক একমত যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।বিদেশি পর্যবেক্ষকরা আরো বলেন, 'আমরা যে সব কেন্দ্র পর্যবেক্ষণ করেছি সেখানে ভোটারদের সঙ্গে কথা বলে আমরা দেখতে পেয়েছি, ভোট দেওয়ার পথে তাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দল দ্বারা ভোটারদের কোনো ভয়ভীতি দেখা যায়নি। এটা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ভালো ইঙ্গিত দেয়।' অনুষ্ঠানে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চিফ অফ স্টাফ এবং আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী আলেকজান্ডার বার্টন গ্রে বলেন, 'নাগরিক হিসেবে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় প্রতিটি দেশের সরকার আন্তরিকভাবে কাজ করবে এটাই প্রত্যাশিত।


Post a Comment

0 Comments