প্রফেসর ইউনূস ও তার দলকে দেখে আর আশা নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, আমি ১৬ বছরে শেখ হাসিনার আমলে হতাশ হইনি। সব সময় মনে করেছি, এ দেশটা উঠে আসবে এবং একদিন এশিয়ার কমপক্ষে প্রথম সারির দেশের মধ্যে বাংলাদেশ দাঁড়াবে। মালয়েশিয়ার মতো, থাইল্যান্ডের মতো এ দেশটা হবে কমপক্ষে।
আমি এটা ভেবেছি। এখন আমি এ আশাটা ছেড়ে দিয়েছি এদের দেখে। প্রফেসর ইউনূস ও তার দলকে দেখে আমার আর আশা নেই।
রবিবার (৩ আগস্ট) সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ‘মানচিত্র’ নামের ইউটিউব চ্যানেলের এক আলোচনায় এসব কথা বলেন তিনি। ড. রেজা কিবরিয়া বলেন, যদি অন্য একটা সরকার ক্ষমতায় আসে, তারা ছোটখাটো উন্নতি করতে পারে, কিন্তু বড় ধরনের যে উন্নতি আমরা দেখতে চাই, আমরা ধনী ও উন্নত বাংলাদেশ দেখতে চাই- সেটা আর হবে না।


0 Comments